রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে রাসেল ড্র অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র, সাবেক এমপি, মোহাম্মদ মিজানুর রহমান মিনু। ছিলেন জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল, জনাব শফিককুল হক মিলন , জনাব মাসুদুর রহমান রিঙ্কু। সভাপত্ব করেন নূর কুতুবি আলম মুনু।

রমজান মাসে ৫০০ টাকার কেনাকাটায় একজন ক্রেতা একটি কুপন পাবেন। পবিত্র ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলো ক্রেতা সাধারণ।

অবশেষে সঠিক সময়ে রাফেল ড্র অনুষ্ঠিত হলো এবং যেসব সৌভাগ্যবান ক্রেতা লটারিতে বিজয়ী হয়েছেন তারা পুরস্কার বুঝে নিয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি আগামী সাত দিনের মধ্যে সে নির্ধারিত কুপন সহ রাজশাহী নিউমার্কেটের সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে । এই কুপন ড্র চলাকালীন সময়ে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি।

১ম পুরষ্কার ছিল, ১ টা সুজুকি জিকসার মটরসাইকেল, ২য় পুরষ্কার ১ টা দুই পাল্লার ফ্রিজ। মোট ১০১ টি পুরস্কার দেয়া হয়। একেবারেই দর্শকদের সামনে এই লটারি অনুষ্ঠিত হয়।নারী-পুরুষ ছোট বড় সকলেই অনুষ্ঠান উপভোগ করেন এবং বিজয়রা তাদের পুরস্কার নিয়ে বাড়ি যান। সুন্দর পরিবেশ এবং মানসম্মত জিনিসের এই রাজশাহী নিউ মার্কেট এটা ক্রেতা সাধারণের কাছে অনেক জনপ্রিয়।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline