মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক

রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অব্যায়িত রাজস্ব আয় হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় তিনি বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন।

২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline