পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলার জপসা ইউনিয়নের রেনেসাঁ প্রি-ক্যাডেট এন্ড স্কুল এর মাঠে জপসা ইউনিয়নের বিশিষ্টজন ও জনশক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিএফ সেক্রেটারি জেনারেল ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। তিনি তার বক্তব্যে, রমজানের তাৎপর্য ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের সমাজ পরিবর্তনের জন্য কুরআন ও সুন্নাহর শিক্ষা মেনে চলা জরুরি। ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
জপসা ইউনিয়ন আমির এইচ এম ফরহাদ মকদম এর সভাপতিত্বে ও সূরা ও কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সবুজবাগ থানার মোহাম্মদ মাসুম মুন্সির সঞ্চালনায় মাহফিলে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়িয়া উপজেলা (পূর্ব) আমির মাওলানা কাজী আবুল বাসার,জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য, নড়িয়া উপজেলা পশ্চিমের আমির ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল, সহ জপসা ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম উলামা, শিক্ষক, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন,
ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






