ছাত্রলীগ নেতার মটরসাইকেলে প্রাণ গেল বৃদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের দুজন ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় আরেকজন হিন্দু ধর্মালম্বী বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত ১৭ জানুয়ারি শুক্রবার স্থানীয় উপজেলার সৈয়দপুর বাজারে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় সৈয়দপুরের এলাকার মুচিপাড়া গ্রামের সুমিত্রা রানী (৭০), মৃত ক্ষিতীশ দাসের স্ত্রী বিকেল চারটার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে সজরে ধাক্কা দেয়ার ফলে, গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ২৬ জানুয়ারি রাতে মারা যায় সুমিত্রা রানী।

অপরদিকে জানা যায় মটর সাইকেল আরোহী ছিলেন হাসিবুল হাসান (শান্ত), স্থানীয় গ্রাম্য ডাক্তার ফজলুর রহমানের ছেলে, রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের অপর কর্মী জুয়েল রানা, মকবুল হোসেনের ছেলে বলে জানা যায়। ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েল রানার পিতা মকবুল হোসেন তিনি বলেন, বাজারের ভেতর বালু ও খড়ির মাঝে আমার ছেলের গাড়ির নিচে পড়ে আহত হয় ওই হিন্দু নারী। পরে তাকে আমরা চিকিৎসা করিয়েছি। এছাড়াও কিছু টাকা ও চাউল দিয়েছি। এরপরও বলেছি মারা গেলে লাশ দাহ করার জন্য খরচ দেবো। শুনছি তবুও তারা মামলা করেছে। অপরদিকে ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্তর বাসায় গেলে শান্তর মা ছাড়া কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত শান্তর মা বলছেন গাড়িটি ছিলো জুয়েল রানার আমার ছেলে গাড়ির পিছনে বসে ছিল আমার ছেলের কোন দোষ নেই।

অন্যদিকে নিহত সুমিত্রা রানীর ছেলে জগা দাস বলেন, আমাকে ১ হাজার ৪০০ শত টাকা দিয়েছে মিথ্যে কথা বলবো না। আমার মাকে যারা মেরে ফেলেছে এদের আমি বিচার চাই। আমার মায়ের গায়ের উপর গাড়ি তুলে দিয়েছে জুয়েল রানা ও শান্ত। আমি তাদের কঠোর বিচার দাবি করছি।

এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, গতকাল ভোরে ওই বৃদ্ধা মহিলা মারা গেছেন। পরে ওই ঘটনায় সড়ক ও পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline