গতকাল ন্যাশনাল ডক্টরস ফোরাম সিলেট-এর উদ্যোগে হোটেল স্টার প্যাসিফিক, দরগা গেট, সিলেট-এ চিকিসকদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিশিষ্ট চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল— বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং কাউন্সিল সদস্য, দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল এবং শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “ আমরা যদি চিকিৎসা সেবাকে মানবতার সেবার অংশ হিসেবে গ্রহণ করি, তাহলে সমাজের জন্য অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারবো।”
তিনি আরও বলেন, “সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসকরাই প্রকৃত পরিবর্তন আনতে পারেন। পেশাগত নৈতিকতা বজায় রেখে ইসলামের আলোকে জীবন পরিচালনা করাই প্রকৃত সফলতা।”
ইফতার মাহফিলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হন এবং মানুষের কল্যাণে আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার করেন।






