রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: তুষার (২৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার বাসিন্দা মো: হাবিল মণ্ডলের ছেলে। ১৯…