১:৩:২০২৬ চামটা বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য একজন চোর ও মাদক ব্যবসায়ীকে ধরে। পরে দেখা যায়, ওই ব্যক্তির সাথে তাদেরও সম্পর্ক রয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া হয়।
এলাকার সাধারণ মানুষ তাদের কাছে কিছু জানতে বা প্রতিবাদ করতে গেলে তারা উল্টো হুমকি-ধমকি দেয়।
এ ঘটনার প্রতিবাদ করায় নাছির বেপারীকে গত ৮:০০ ঘটিকার তারাবির নামাজের সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করে গুরুতর আহত করে। বর্তমানে এলাকার মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রায়ই তারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমরা চামটা এলাকার বাসিন্দারা কি এই কিশোর গ্যাংয়ের অত্যাচার থেকে নিরাপদ থাকতে পারবো না?
তাই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের বিনীত অনুরোধ, চামটা এলাকার এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
শরীয়তপুর প্রতিনিধি:






