শরীয়তপুর নড়িয়া উপজেলার চামটা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোশাররফ হোসেন বেপারীকে চুরান্ত করায় চামটা ইউনিয়ন বাসি ও নেতা কর্মীরা উৎসবমুখর হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান তিনি একজন সৎ লোক, জুলুমের শিকার কারা নির্যাতিত। আল্লাহ তায়ালা ভাইকে চামটা ইউনিয়নের মানুষের উন্নয়ন ও সেবা মুলক কাজ করার সুযোগ করে দিন। চামটা ইউনিয়ন বাসির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
চামটা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর একধিক দায়িত্বশীল নেতারা বলেন মোশাররফ হোসেন বেপারীকে চামটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করায় আমাদের আরো মনোবল বেড়ে গেছে তাকে নিয়ে কাজ করতে আমাদের অনেক সহজ হবে।
তিনি একজন ভালো মাপের দায়িত্বশীল নেতা তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ঢাকা মহানগরীর জামায়াতের মজলিসের সূরা সদস্য, যাত্রাবাড়ী থানা ইবনে সিনা ট্রাস্টের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার, শরীয়তপুর জেলা ফোরামের সদস্য, ঢাকাস্থ্য মুন্সিগঞ্জ ফোরামের এক্সিকিউটি মেম্বার, নিউ টাউন সোসাইটির যাত্রাবাড়ি- ডেমরা স্থায়ী সদস্য,
নড়িয়া ফোরামের কার্যনির্বাহী সদস্য, আলোকিত চামটা ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য।
চামটা ইউনিয়ন নেতা কর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শরীয়তপুর প্রতিনিধি






