রাজশাহীতে চলছে বিভাগীয় বৃক্ষমেলা

রাজশাহীতে চলছে বিভাগীয় বৃক্ষমেলা ।
রাজশাহীর জেলা প্রশাসক জনাব শামীম আহম্মেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব বিজয় বসাক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব নরেশ চাকমা ও বগুড়া অঞ্চলের বন বিভাগের সামাজিক বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম।

শুরুতে সুধিবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে ধারন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন বক্তব্য প্রদান করে রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: রফিকুজ্জামান শাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্রকে সুরক্ষা এবং অর্থনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৃক্ষ থেকে আমরা জীবন রক্ষাকারী অক্সিজেন গ্রহন করে থাকি আর আমাদের ত্যাগকৃত কার্বন-ডাই-অক্সাইড বৃক্ষ গ্রহন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বেশী করে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, বেশী করে ফলদ বৃক্ষ রোপন করতে হবে, কারণ ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। ঠিক তেমনি খাদ্য ও পুষ্টি চাহিদা পুরন করে, আসবাবপত্র ও গৃহনির্মান সামগ্রী তৈরীতে অবদান রাখতে পারে। তিনি ফলদ বৃক্ষের পাশাপাশি বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের জন্য প্রত্যেককে অন্তত ৩ টি করে বৃক্ষের চারা সংগ্রহ করে রোপন করার অনুরোধ জানান।

সভাপতি তার বক্তব্যে বলেন, দেশী ফলে বেশী পুষ্টি গুন বিবেচনায় বেশী করে বিলুপ্ত প্রায় দেশী ফল গাছের চারা লাগানো ও নার্সারী মালিকদের চারা উৎপাদনের জন্য স্টল স্থাপনকারি নার্সারী মালিকদের অনুরোধ জানান।

২০ দিন ব্যাপী মেলায় সামাজিক বন বিভাগ ও ব্যক্তি মালিকানাধীন নার্সারীসহ ৬২ টি স্টল অংশ গ্রহন করে। আলোচনা শেষে উপকারভোগী ও ভুমি মালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ ও মেলার ষ্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা/কর্মচারী ছাড়াও আটশতাধিক কৃষক/ কিষাণী উপস্থিত ছিলেন।এছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline