রাজশাহীর পবায় বিনামূল্যে গাছের চাড়া বিতরণ

রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে সবসময় আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করে উৎপাদন বাড়ানোই এই প্রণোদনার লক্ষ্য।

কর্মসূচির আওতায় উপজেলার ১হাজার ৬০০জন কৃষককে ৫কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ কৃষককে প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষার লক্ষ্যে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান। তিনি বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শুধু উৎপাদন বাড়বে না, পরিবেশ সংরক্ষিত থাকবে এবং পারিবারিক পুষ্টির চাহিদাও পূরণ হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজন।

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline