নড়িয়ার চামটা ইউনিয়নে এলাকাবাসীর সহায়তায় গাঁজাসহ আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে এলাকাবাসীর সহায়তায় ১ কেজি ৪৬৩ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৫ মে) রাত আনুমানিক ১০টায় চামটা ইউনিয়নের পুরান দিনারা হাট থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে ঘিরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন। পরে এলাকাবাসী পুলিশকে কল করে জানান। নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

আটকৃতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের আর্শাদ আলী শেখের ছেলে আক্তার শেখ (৩৫), একই উপজেলার গৈড্যা ৭ নম্বর ওয়ার্ডের আজাদ হাওলাদারের ছেলে অপু হাওলাদার (২৫), এবং লাকাত্তা গ্রামের কুদ্দুস সরদারের মেয়ে জোসনা আক্তার (৩০)। তিনজনেরই বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়।

আটকৃত মাদক কারবারিরা জিজ্ঞাসাবাদে বলেন, তারা এই মাদক কিনেছে কানা মালেক ওরফে মালেক চৌধুরীর কাছ থেকে। মালেক তার ভাগিনা বিপ্লব হাওলাদার এর মাধ্যমে মাদকগুলো তাদের কাছে পাঠিয়েছেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, আটককৃত তিনজনের কাছ থেকে ১ কেজি ৪৬৩ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানান, আমরা মাদকমুক্ত সমাজ চাই। তাই মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

রাব্বি ছৈয়াল 

শরীয়তপুর প্রতিনিধি 

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline