ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, গতি কত ?

বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক-এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এর মাধ্যমে দেশ উচ্চগতির, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

এরই মধ্যে রাজধানী ঢাকার একটি হোটেলে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক স্পিড টেস্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, ডাউনলোড স্পিড ২৩০ এমবিপিএস এবং আপলোড স্পিড ২০ এমবিপিএস, যা বাংলাদেশের প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক দ্রুত।

স্পিড টেস্টের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পরীক্ষার সময় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল ৫০-৫৩ এমএস (মিলিসেকেন্ড)। স্টারলিংকের সার্ভার সিঙ্গাপুর ও হংকং-এ অবস্থিত থাকলেও ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা তথ্য ও ছবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব-ও শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আজকের ঘটনা! সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে। টিম প্রফেসর ইউনূস!”

  • সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে নেসকোর দুই কর্মচারী আহত

    রাজশাহীতে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর (Nesco) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী কোর্ট এলাকায় কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক…

    পড়া চালিয়ে যান
    রাজশাহীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

    হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকান্ড এবং ইসকন নিষিদ্ধের দাবীতে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীর ভদ্রার…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline