ধর্ষণ চেষ্টা মামলা না নেয়ায় মানববন্ধন

রাজশাহী পুঠিয়া উপজেলার ধর্ষণের চেষ্টা করা মামলা থানা নিতে থানা পুলিশের গড়িমসি করা এবং ধর্ষণের আসামীকে আটক না করায় বিকেল ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান গেটে সামনে ভুক্তভোগি পরিবার মানববন্ধন করেছে। ভুক্তভোগি পরিবার পরিবারের অভিযোগ,উপজেলার জিউপাড়া ইউনিয়েন শরিষাবাড়ি গ্রামের সাইদুর রইসলামের ছেলে শিহাব হোসেন প্রতিবেশি মামা ২৬ ফেরুয়ারি দুপুরে কলেজ পড়ুয়া মেয়ের ঘরে নামাজ আদায় অবস্থায় একা পেলে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমরা ওই দিন থানা অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ মামলা নিতে গড়িমসি শুরু করে। মানববন্ধনে ভুক্তভোগির বাবা আবুল কালাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পর থানা এখনো পর্যন্ত মামলা হিসাবে গ্রহন করেনি। আমরা বাধ্য হয়ে মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে আমার পরিবার এবং এলাকাবাসী মিলে মানববন্ধন করছি।

ভুক্তভোগির মা সেলিনা বেগম বলেন, জাহেলী যুগে মেয়েদের জন্মের পর মেয়ে শিশুদের মেরে ফেলা হত। আমার মেয়ে ঘরে এবং বাহিরে নিরাপদ না। আজ এমন দিন দেখতে হবে জানলে তাকে জন্মে সময় মেরে ফেলতাম। আমরা এমন অপরাধের বিচার চাই।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,আজকে ধর্ষণ করার চেষ্টা ঘর্টনাটি মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। আমরা আসামীকে আটক করার চেষ্টা করছি।বিভিন্ন যায়গায় আসামীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর প্রতিনিধি:আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি ও শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ মার্চ ২০২৬) শরীয়তপুর পৌর…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline