কী ঘটতে চলেছে দুই দেশে ? ২০ জানুয়ারি নিয়ে উত্তেজনা তুঙ্গে

আগামী ২০ জানুয়ারি ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে, ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অগ্নিমিত্রা পাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনুসকে নিয়ে সমালোচনা করে বলেছেন, “২০ জানুয়ারির পর বাংলাদেশের পরিস্থিতি বদলাবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, কিন্তু মোহাম্মদ ইউনুস কোথায় থাকবেন, সেটাই বড় প্রশ্ন।” তিনি আরও অভিযোগ করেন যে, বাংলাদেশের সাধারণ জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিজেপি নেত্রী আরও বলেছেন, “বাংলাদেশ ও পাকিস্তান একসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল। আজকের বিভাজন জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ফল। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কিনা, তা কেন্দ্রীয় সরকারই নির্ধারণ করবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অগ্নিমিত্রা পালের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। অনেকেই মনে করেন, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপির নির্ভরশীলতার ধারণা বাড়িয়ে দেখানো হচ্ছে।

গুজব রয়েছে যে, ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ সহজ করতে পারে। তবে বিরোধীরা এই ধারণাকে অবাস্তব স্বপ্ন বলে মন্তব্য করেছেন।

উৎস: ডেইলীজাষ্টনাউ

  • সম্পর্কিত পোস্ট

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সখিপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) ভেদরগঞ্জ উপজেলার…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline