ক্ষমতার অপব্যবহার করে করা আরোও এক ভয়াবহ দূর্নিতির প্রমান দিলো দুদক হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের অনুসন্ধান দল বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে এবং আমাদের কাছে পর্যাপ্ত তথ্য এসেছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের বিষয়টি আমরা শিগগিরই আপনাদের সামনে তুলে ধরব।”

তবে, মামলার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, “এ বিষয়ে এখনই মন্তব্য করা উচিত হবে না। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করার পর আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেব। তবে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি, তাতে স্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।”

এর আগে, ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। তাদের মধ্যে ছিলেন, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।

দুদক জানায়, সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে রাজনৈতিক বিবেচনায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নেয়া হয়েছে। এই তথ্য গণমাধ্যমে প্রকাশিত হলে, কমিশন বিষয়টি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়।

উৎস: ডেইলীজাষ্টনাউ

  • সম্পর্কিত পোস্ট

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সখিপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) ভেদরগঞ্জ উপজেলার…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) বেলা সারে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময়…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline