সচিবালয়ের ভেতরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলো

সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই ঘটনার তদন্ত সঠিকভাবে পরিচালিত হচ্ছে, এবং সিসিটিভি ফুটেজ এরই অংশ।”

সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি এবং একজন এএসপিসহ সাড়ে পাঁচশতাধিক নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। এছাড়া সচিবালয়ে সাতটি টাওয়ার রয়েছে, যেখানে নিরাপত্তারক্ষীরা সার্বক্ষণিক নজরদারি করেন।”

এ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টারাও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১টা ৫৪ মিনিটে সচিবালয়ে অবস্থিত ফায়ার ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ডেইলীজাস্টনাউ

  • সম্পর্কিত পোস্ট

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline