শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা করছে রাবি প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগের অংশ হিসেবে ধারাবাহিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মতবিনিময় করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান মতবিনিময়ে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও নোট নেন। তিনি জানান যে, মতবিনিময়ে উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে।
এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষার্থী অংশ নেয়।
৯ জানুয়ারি থেকে শুরু হওয়া মতবিনিময়ের প্রথম দিনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে সম্প্রতি ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা চলছে , যেখানে প্রায় ৭৫টি স্টলে বিভিন্ন পণ্যের উদ্যোক্তাদের তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেছেন, যার মধ্যে ৩০…

    পড়া চালিয়ে যান
    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline