বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে শাহবাগে লাখো মানুষের সমাবেশের চেষ্টা

রাজধানীর শাহবাগে বিশাল জনসমাবেশের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে “অহিংস গণঅভ্যুত্থান” নামে একটি সংগঠনের বিরুদ্ধে। সংগঠনটি দাবি করে, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে প্রত্যেককে এক লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। এই প্রলোভনে সাধারণ মানুষকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

রোববার রাত থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করে। এদের বেশিরভাগই নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, যারা ঋণ পাওয়ার আশায় সমাবেশে অংশ নিতে চেয়েছিল। তবে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠায়।

জানা গেছে, “অহিংস গণঅভ্যুত্থান” সংগঠনটি গরিব মানুষদের টার্গেট করে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অধিকাংশ মানুষ জানত না, সেখানে কী ঘটবে। তারা কেবল শুনেছিল, শাহবাগে এলে বিনা সুদে ঋণ পাওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হক জানান, “আমরা প্রায় শতাধিক গাড়ি ফিরিয়ে দিয়েছি। এর আগেই শহরে ৮০০ বাস প্রবেশ করেছে।”

রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, সংগঠনটি সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের সমাবেশের জন্য অনুমতি চেয়েছিল। তবে তাদের অতীত পর্যালোচনা করে দেখা গেছে, প্রতারণার অভিযোগে সংগঠনের বিরুদ্ধে আগেও মামলা হয়েছে। এই সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ রাত থেকে সতর্ক অবস্থানে থেকে মানুষের সঙ্গে কথা বলে বুঝিয়ে তাদের ফেরত পাঠাচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা পর্যন্ত শাহবাগ, টিএসসি, চানখারপুল ও আনন্দবাজারসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বাস ফেরত পাঠাচ্ছে।

উল্লেখ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতারণার শিকার হওয়া মানুষদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানাচ্ছে।

উৎস: ডেইলী জাষ্ট নাউ

  • সম্পর্কিত পোস্ট

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান
    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর জেলা সংবাদদাতা:জাজিরায় দোলা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ঘাতক শওকত শেখ ও রুমা আক্তারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline