ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান জানিয়ে যে পরামর্শ দিলেন মাহমুদুর রহমান

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার আহ্বান জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত “ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি?” শীর্ষক সংলাপে তিনি এ প্রস্তাব দেন।

মাহমুদুর রহমান ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে জাতীয় সরকার গঠন করুন এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করলে কোনও বাহ্যিক ষড়যন্ত্র সফল হবে না এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বার্তা যাবে যে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ।”

এই সংলাপে সভাপতিত্ব করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা, রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাসুম, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, প্রাক্তন সংসদ সদস্য এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরিফুল ইসলাম, এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আফজাল আহমেদসহ আরও অনেকে।

সূত্র : ডেইলিজাস্টনাউ

  • সম্পর্কিত পোস্ট

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি বি, এন, পি, চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী , দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুসাস্হ কামরায় দোয়া ও মিলাদ মহফিল এর আয়োজন করেন, রাজশাহী…

    পড়া চালিয়ে যান
    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়াতপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম পালং সদর উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী ডোমসার, চিকন্দি, তুলাষার,…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    জাজিরায় সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
    রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা
    রাবি দুই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline