রাজশাহীতে হত্যা মামলার মুল আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে গিয়ে নিহত কিশোর শিহাব আলী (১৭) হত্যার মূলহোতা রতন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাতে র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল বেলপুকুর বাইপাস এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রবিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের কিশোর শিহাবের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০ অক্টোবর রাত সোয়া সাতটার দিকে শিহাব দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়েটির সঙ্গে দেখা করতে বের হয় ।

রাত আটটার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা তাদের পথরোধ করে। তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শিহাবকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত শিহাব প্রাণ বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দিলেও হামলাকারীরা সেখানেও তাকে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত শিহাবের বাবা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি রতন আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি অটোরিকশাচালকের দাবি ভাড়া ২০ টাকা। যাত্রী দিয়েছেন ১০ টাকা। বাকি টাকার জন্য চালক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে চলে যান। পরে তিনি…

    পড়া চালিয়ে যান
    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আকাশ সরকারঃ রাজশাহী অফিসঃ রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- পবা থানার বসন্তপুর গ্রামের মো: মকসেদ আলীর ছেলে…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    শরীয়তপুরে বিশিষ্টজনের সম্মানেজেলা জামায়াতের ইফতার মাহফিল

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    আর এম পি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে সভা

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই

    পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline