মুক্তিযুদ্ধের পর প্রথমবার পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ: কী আছে ৩১৭ কনটেইনারে?

পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছিল গত সোমবার। এটি ছিল মহান মুক্তিযুদ্ধের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনও জাহাজ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ শুরু হলো।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পানামার পতাকাবাহী (YUAN XIANG FA ZHAN) নামের কনটেইনার জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে সোমবার (১১ নভেম্বর)। এতে ৩৭০ একক কনটেইনার পণ্য ছিল। পরদিন জাহাজটি পণ্য খালাস করে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে বন্দর ছেড়ে যায়। তবে ওসব কনটেইনারে কী ধরনের পণ্য আছে, তা এখনও জানা যায়নি। পণ্যের আমদানিকারকরা কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিলে খালাসের সময় জানা যাবে, কী ধরনের পণ্য করাচি থেকে আমদানি করা হয়েছে।

কী ধরনের পণ্য পাকিস্তান থেকে আমদানি হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাস্টমসে বিল অব এন্ট্রি জমা পড়লে এটি জানা যাবে। করাচি থেকে কনটেইনারবাহী প্রথম জাহাজ চট্টগ্রামে আসার পরদিন ছেড়ে গেছে। জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম পৌঁছে গত ১১ নভেম্বর। এটি থেকে ৩১৭টি পণ্যবাহী কনটেইনার চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালে খালাস করা হয়। এরপর ১২ নভেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজটি।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সঙ্গে নৌপথে করাচির নতুন পথ চালু হয়েছে। ইতোমধ্যে এই পথে আসা প্রথম জাহাজ বন্দর ঘুরে গেছে। ১৯৭১ সালের পর এই প্রথম করাচি থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো। যেসব কনটেইনার খালাস হয়েছে, সবকটি পাকিস্তান থেকে আনা হয়নি। কিছু কনটেইনার দুবাই বন্দর থেকেও এসেছে। এগুলোতে কী ধরনের পণ্য আছে, তা আমাদের জানার উপায় নেই। আমদানিকারক যখন পণ্য খালাস নিতে কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করবেন, তখন জানা যাবে কনটেইনারে কী আছে।’

চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম এসেছিল। চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। আশা করি, এই পথে জাহাজটি নিয়মিত চলবে।

গত ১৩ নভেম্বর ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, করাচি থেকে সারাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ।

এতে আরও বলা হয়েছে, এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে। পণ্য পরিবহনে সময় কমাবে বলে আশা করা হচ্ছে। প্রায় দুই হাজার ৩০০টি কনটেইনার ধারণক্ষমতার জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে। যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এটিকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত বাণিজ্য নেটওয়ার্ক জোরদারের একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছেন।

উৎস: ডেইলি ক্যাম্পাস লাইভ।

  • সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী শহরের চিড়িয়াখানার মোড়ে শুরু হয়েছে, সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা । আজ ২৬/১১/২৫ ইং তারিখ সকাল ১০ টার সময় এই মেলার উদ্বোধন করেন, মাননীয় প্রধান…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীমিয়া নূরউদ্দিন অপু নির্বাচনী গণসংযোগ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীমিয়া নূরউদ্দিন অপু নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগ করেছেন।…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline