‘বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না’

বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। বুধবার (১১ ডিসেম্বর) বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সাচিং প্রু জেরী বলেন, দেশ নায়ক তারেক রহমান বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়নসহ গ্রামগঞ্জে বিএনপির নাম পৌঁছে দিচ্ছে। তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি লাভ করছে।

তাই বাংলার মাটিতে আর জয় বাংলার স্লোগান শোনা যাবে না।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চোর, দুর্নীতিবাজ, গুম ও খুনের দল আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। দেশবাসীকে সঙ্গে নিয়ে ২৪-এর গণহত্যাকারী ও দলের বিচার এই বাংলার মাটিতে করা হবে। সাধারণ মানুষের হক নিয়ে যারা দীর্ঘ ১৬ বছর ছিনিমিনি খেলেছে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মালিক হয়েছে-এর হিসাব দিতে হবে।

জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক মো. ওসমান গণি, সা শৈ প্রু, বিএনপি নেতা মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, বিএনপি নেত্রী উম্মে কুলসুম লিনা, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা বিএনপি নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উৎস: কালের কন্ঠ

  • সম্পর্কিত পোস্ট

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সখিপুর থানার ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের একাধিকবারের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) ভেদরগঞ্জ উপজেলার…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর-৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহমেদ…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    শরীয়তপুরে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন আ.লীগের ইউপি চেয়ারম্যান ‘আওয়ামী লীগ গেছেগা পলাইয়া, আমি কি করুম?’

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর-৩ আসনের ছয়গাঁও ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু।

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী

    ডামুড্যায় বিএনপিতে যোগ দিলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশত নেতাকর্মী
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline