বড় সুসংবাদ পেলেন প্রবাসীরা পাসপোর্ট নিয়ে

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সেই সংবাদ দেন।

উপ প্রেস সচিব বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই-পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এসএমএস পান। এসএমএস সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। এসএমএস সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের বই ছাপার কাজ চলতি মাসের মধ্যে শেষ হবে জানিয়ে উপ প্রেস সচিব আরও বলেন, এবার সময়মতো অনেকেই বই পায়নি, এ জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

এসময় প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

উৎস: নিউস২৪বিডি

  • সম্পর্কিত পোস্ট

    রাজশাহীতে শুরু হলো সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা

    মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী শহরের চিড়িয়াখানার মোড়ে শুরু হয়েছে, সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা । আজ ২৬/১১/২৫ ইং তারিখ সকাল ১০ টার সময় এই মেলার উদ্বোধন করেন, মাননীয় প্রধান…

    পড়া চালিয়ে যান
    শরীয়াতপুর-১ আসনে ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এর নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়াতপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী সাঈদ আহমেদ আসলাম পালং সদর উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী ডোমসার, চিকন্দি, তুলাষার,…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline