তারেক রহমান গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ায় ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণের নির্দেশে নড়িয়া উপজেলার ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) বিকালে ঘড়িষার বাজার থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পন্ডিতসার বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সাধারণ

সম্পাদক ফরিদ আহমোদ রয়েল মাঝী, সহ-সভাপতি মনির ভূইয়া, নওশেদ সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ আজিজুল হাকিম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সমাবেশে বক্তরা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয়েছিল। অন্যায়ভাবে তাকে সাজা দেয়া হয়েছিল, রোববার হাইকোর্টের রায়ে সেটা প্রমাণিত হয়েছে। হাইকোর্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তরা আরও বলেন, মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরী করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে।

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে ।

শরীয়তপুর প্রতিনিধি

  • সম্পর্কিত পোস্ট

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং…

    পড়া চালিয়ে যান
    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline