হাসিনার কাছে যে বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিবকে জানালেন অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভারতে বসে দেওয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এই অসন্তোষের বার্তা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মাধ্যমে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এই বিষয়টি উত্থাপন করা হয়। এ প্রসঙ্গে মো. জসীম উদ্দিন বলেন, “ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের পছন্দ নয়। আমরা ভারতের পররাষ্ট্র সচিবকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। তিনি নোট নিয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।”

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে ঢাকায় আসেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এফওসিতে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিক্রম মিশ্রি। দুই সচিবের আলোচনা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে।

বৈঠকে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের প্রভাব নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, “ভারতে অবস্থান করে তিনি (শেখ হাসিনা) যে বক্তব্য রাখছেন, সেটি এই সরকার পছন্দ করছে না। আমরা বিষয়টি তাদের (ভারতের) কাছে উত্থাপন করেছি এবং জানিয়েছি, তার বক্তব্য দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তবে, তার বক্তব্য আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।”

ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রি বাংলাদেশের বার্তা গ্রহণ করেছেন এবং বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস

দিয়েছেন।

উৎস: ডেইলি জাস্ট নাউ

  • সম্পর্কিত পোস্ট

    নড়িয়া বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উদ্ধধ্বনি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

    শরীয়তপুর নড়িয়া উপজেলায় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ উপলক্ষে উদ্ধধ্বনি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫ইং) সকাল ১০ ঘটিকায় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ…

    পড়া চালিয়ে যান
    অতিরিক্ত মূল্যে সার বিক্রয়, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমান

    শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত সারের মুল্যের অতিরিক্ত দামে কৃষকের নিকট সার বিক্রির দায়ে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর ২৫ইং)…

    পড়া চালিয়ে যান

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আপনি মিস করেছেন

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    শরীয়তপুরে শিশু হত্যায় দুজনের মৃত্যুদণ্ড একজনের ২১ বছরের আটকাদেশ

    দোলা আক্তার হত্যার দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৪ লাখ টাকা জরিমানা।

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    নড়িয়ার রাজনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে যুবদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

    শরীয়তপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান
    Home
    Account
    Cart
    Search
    AmarBDonline